ছবিঃ সিএনআই
নড়াইল জেলা প্রতিনিধি ঃ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আজিম খান (৪৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আজিম খান (৪৮) নড়াইল সদর থানাধীন চণ্ডীবরপুর ইউপির ফেদী গ্রামের মোঃ নুর জালাল খানের ছেলে। গত ১৬ জুলাই'২৪ রাত ২১ঃ৪০ ঘটিকার সময় নড়াইল সদর থানাধীন ০৩ নং চন্ডিবরপুর ইউপির অন্তর্গত ভূমুরদিয়া গ্রামের বটতলা চার রাস্তা মোড় হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আব্দুল হক ও এএসআই(নিঃ) মারুফ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আজিম খান (৪৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)