• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের ভয়াবহ হামলায় গাজায় ৫০ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরাইলের এই নৃশংস হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ইসরায়েল জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামালা চালিয়েছে। সেখানে অনেক বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিলেন।

মঙ্গলবার (১৭ জুলাই)  গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে। গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ছিল খান ইউনিসের আল-মাওয়াসির মানবিক অঞ্চলে।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্তু করেছিল এবং বেসামরিক হতাহতের ঘটনার প্রতিবেদন খতিয়ে দেখছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo