• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ওমান উপকূলে ট্যাংকার ডুবি, ১৩ ভারতীয় নিখোঁজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কার ডুবে গেছে। সেই ট্যাঙ্কারে ছিলেন ১৬ জন নাবিক। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয়। ট্যাঙ্কার ডুবে যাওয়ার পর থেকেই নিখোঁজ সবাই।

তাদের উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কারও খোঁজ মেলেনি। ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এ তথ্য জানিয়েছে। 

দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে। ট্যাঙ্কারটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে এটি। 

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। এমনকি, সমুদ্রে তেল পড়েছে কি না তাও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়েরা ছাড়াও চার জন শ্রীলঙ্কান ছিলেন।

অন্যদিকে ওমানে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। জানা গেছে, তাদের মধ্যে চারজন পাকিস্তানি ও একজন ভারতীয় রয়েছেন। তবে তিন হামলাকারীও নিহত হয়েছেন। 

ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ ব্যক্তির পাশাপাশি হামলায় এক পুলিশও শহীদ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo