• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ৪ ভারতীয় সেনা নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত চার ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও আছেন, তিনি মেজর পদমর্যাদার। 

সোমবার (স্থানীয় সময়)  ডোডা জেলার দেসা বনে বন্দুকযুদ্ধে ওই চার সেনা নিহত হন। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই বন্দুকযুদ্ধের ঘটনায় আরও চার সেনা ও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয় কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি দলের যৌথ অভিযানেই এই চারজন নিহত হন। 

ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র গতকাল সোমবার বলেছেন, ‘আজ (সোমবার) রাতে প্রায় ৯টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে ভারী গোলাগুলি হয়েছিল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, আমরা আমাদের বীর জওয়ানদের আহত হওয়ার খবর পাই। এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।'

এর আগে, গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর আরও পাঁচ সেনার মৃত্যু হয়। কাঠুয়া জেলার বাদনোতা গ্রামের জেন্দা নাল্লাহ নামক একটি স্থানে ওই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo