ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় রূপালি ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের চাকরিচ্যুত ব্যবস্থাপকসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।রবিবার দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ মামলার রায় ঘোষণা করেন।
আদালতের নথিসূত্রে জানা যায়, ২০১৭ সালে মহাস্থান হাট ইজারার জন্য ভূয়া পে-অর্ডারের মাধ্যমে হাটের তৎকালীন ইজারাদার আজমল হোসেন ও রুপালি ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়নুরের বিরুদ্ধে ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে অভিযোগপত্রে আরও পাঁচজনকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।
রায় প্রসঙ্গে দুদকের আইনজীবী পিপি আবুল কালাম আজাদ জানান, ব্যাংকের ব্যবস্থাপক জোবায়নুরকে ৩টি ধারায় ২৭ বছর, ব্যাংকে সিনিয়র কর্মকর্তা ইশরাত জাহান এবং প্রিন্সিপাল অফিসার মহাতাব হোসেনকে ৫ বছর সশ্রম কারাদণ্ডসহ গ্রাহক আজমল হোসেন, মোশাররফ হোসেন ও জাহিদুর রহমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। বাকি একজন আসামি কায়দে আজম মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে, আসামিদের ২ কোটি ৬৯ লাখ টাকা সমহারে সকলকে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)