• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধঃ মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ রাজু সরদার (৩০) নড়াইল জেলার সদর থানাধীন ফেদী গ্রামের মোঃ চান সরদারের ছেলে এবং মোঃ বায়েজিদ শেখ (২৪) একই গ্রামের মোঃ মোস্তফা কামাল মোস্তাক এর ছেলে। গত ১১ জুলাই'২৪ রাত ২২ঃ৫০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ০৩ নম্বর চন্ডীবরপুর ইউপি এর অন্তর্গত ফেদী গ্রামস্থ আসামি মোঃ বায়েজিদ শেখ (২৪) এর বসতবাড়ির পরিত্যক্ত দোচালা টিনের ঘরের মধ্য হতে তাদেরকে আটক করা হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান, এএসআই (নিঃ) মোঃ মারুফ আহমেদ ও এএসআই (নিঃ) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে অদ্য ১২ জুলাই'২৪ দুপুর ১৪.২০ ঘটিকার সময় মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নড়াইল সদর থানার বোড়ামারা গ্রামের মোঃ সবুর ভুঁইয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাবিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন গুপীকান্তপুর জনৈক আকিদুল ইসলামের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। 

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo