• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ ভূমিধসে রাস্তা থেকে ছিটকে দুই বাস নদীতে, নিখোঁজ ৬০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে দুটি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্থান টাইমসের।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নীচের নদীতে পড়ে।

যাদব  জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর ৪টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। অবিরাম বৃষ্টিপাত নিখোঁজ বাসগুলোর সন্ধানে আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

এদিকে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেই যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন এক হাজারের বেশি পরিবার।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo