ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে দু'জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
জানা গেছে,চুয়াডাঙ্গা জেলা পুলিশের এস পি জনাব আর এম ফয়জুর রহমান জেলায় যোগদানের পর থেকে তার সুদক্ষ নেতৃত্বে একের পর এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ০৮ জুলাই সোমবার সকাল সাড়ে ৯ টায় জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান সহ সঙ্গীয় ফোর্স এস আই (নি:) মোঃ ইয়াসির আরাফাত শাখারিয়া গ্রামস্থ জীবননগর বাজার টু গোয়ালপাড়া গামী পিচমোড়ে খালের ব্রীজের উপর পাঁকা রাস্তার উপর হতে নতুন পাড়া গ্রামের মইদুল হকের ছেলে হাসিবুল ইসলাম ওরফে বুদো ও একই গ্রামের সদর আলীর ছেলে মিতুল মিয়া ওরফে রাতুল কে ২৪(চব্বিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
অপরদিকে একই অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের অপর একটি চৌকস টিম জীবননগর উপজেলার ৮ জুলাই ভোর সাড়ে ৫ টার দিকে ৩৬ বোতল ফেনডিল আরো এক মাদক কারবারিকে আটক করতে সমর্থ হয়।
জানা গেছে,আটককৃত ব্যক্তি জীবননগর উপজেলার উথলী ইউনিয়েনের সেনেরহুদা পশ্চিমপাড়া মৃত মাহাতাব হোসেনের ছেলে নাগর হোসেন ওরফে রিপন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ জনাব ফেরদৌস ওয়াহিদ জানান আটকৃত আসামী নাগর হোসেন খুবই চালাক প্রকৃতির মাদক ব্যবসায়ী তাকে আটক করার জন্য আমাদের দক্ষ টিমের সদস্য এস আই সাজ্জাদ হোসেন, এস আই মামুনর রহমান,এস আই রেয়াজুল ও এস আই রাসেল এ অভিযানে সরাসরি উপস্থিত থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)