• লিড নিউজ
  • আন্তর্জাতিক

উরুগুয়েতে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ উরুগুয়ের বয়স্কদের জন্য পরিচালিত এক নার্সিং হোমে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শুধুমাত্র ওই নার্সিং হোমের কেয়ারটেকার বেঁচে আছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবর জানায় এএফপি। প্রতিবেদনে বলা হয়, আগুনে আট নারী এবং দুইজন পুরুষ মারা গেছেন। 

দক্ষিণ আমেরিকার দেশটির পূর্বের ট্রেইনটা ই ট্রেস শহরে অবস্থিত ৬ কক্ষবিশিষ্ট ওই নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৮ জনই নারী এবং দুজন পুরুষ। 

অগ্নিনির্বাপক কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা নার্সিং হোমের প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান। ভবনের ভেতরে প্রবেশ করার পর তারা বসার ঘরে আগুন দেখতে পান। ওই সময় পুরো ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। 

এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নার্সিং হোমের ২০ বছর বয়সী একজন কেয়ারটেকার একটি গ্যারেজের ভেতর দিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ভবনটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে ধোঁয়ার কারণে সাতজন প্রাণ হারান। এছাড়া গুরুতর অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

উরুগুয়ের গণস্বাস্থ্য বিষয়কমন্ত্রী কারিনা রান্ডো বলেন, এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।

রান্ডো বলেন, এই ভবনটি খুব ভালো অবস্থায় ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেখানে ছোটখাটো পর্যবেক্ষণ করা হয়েছে।

এর ১০ দিন আগে মেলো শহরের আরেকটি নার্সিং হোমে আগুনের ঘটনা ঘটে। যেখানে বয়স্ক ও মানসিক রোগীরা থাকতেন। ৪০ সদস্যের ওই নার্সিং হোমে ৭৭ বছর বয়সী পুরুষ ও ৭২ বছর বয়সী নারী হাসপাতালে মারা যান। 

উরুগুয়ের ৩ কোটি ৪০ লাখ জনগণের ৬০ শতাংশের বয়স ৬৫ বছর। দিন দিন এই সংখ্যা বাড়ছে।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo