• আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘ-পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১৬

  • আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় জাতিসংঘ-পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। জানাযায় জাতিসংঘ-পরিচালিত এই স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ফিলিস্তিনি অঞ্চলটির কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে চালানো ওই হামলায় ১৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক, শিশু এবং নারীদের বিরুদ্ধে এই চলমান অপরাধ এবং গণহত্যার জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে নিন্দাও জানিয়েছেন তারা।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ উদ্বাস্তুদের জন্য আশ্রয়শিবির হিসেবে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলটি পরিচালনা করতো। ইসরাইয়েলি দখলদার বাহিনী এর আগেও স্কুলে পরিচালিত একাধিক আশ্রয়শিবির হামলা চালিয়ে।     
 
গত ৭  অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ হাজার ৯৮ নিহত এবং ৮৭ হাজার ৭০৫ জন আহত হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo