• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক স্কুল ছাত্রীকে প্রকাশ্যে সড়কে জড়িয়ে ধরে উত্ত্যক্ত করায় দুলাল মিয়া (২৪) নামের এক বখাটে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার চৌমহনী বাজার নামক এলাকায়। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমতলা এলাকা থেকে নবম শ্রেণিতে পড়া এক স্কুল ছাত্রী মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। এ সময় চৌমহনী বাজার নামক এলাকায় পৌছিলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে দুলাল ওই ছাত্রীকে প্রকাশ্যে সড়কের মাঝে জড়িয়ে ধরেন। ঘটনার আকস্মিকতায় ছাত্রীর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই বখাটে যুবককে আটক করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে হেফাজতে নেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই বখাটে যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুলাল মিয়া হাতিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মনির মিয়ার ছেলে বলে জানা গেছে।

 
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বখাটে যুবককে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান জানান, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুববকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য (১)





image
image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo