ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০১ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৩০ জুন সকালে কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গঙ্গারহাট হতে দাসিয়ারছড়া গামী রাস্তায় মাদক পরিবহনের সময় ধর্মপুর গ্রামের মাদক কারবারি মোঃ আঃ জব্বার (৪৩) ও কুটিচন্দ্রখানা গ্রামের মাদক কারবারি মোঃ মেহের জামাল (৪০)কে ২০১ বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)