• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিক্ষোভ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ডেমি নেগারা নামে একটি দল। তারা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন সেরি পেরদানা কমপ্লেক্সের কাছে একটি গাড়ি পার্কে ‘জনগণের সমাবেশ’ নামে বিক্ষোভ সমাবেশ করে।

সংবাদমাধ্যম মালয় মেইল সূত্রে জানা যায়, কালো পোশাক গায়ে প্রায় ১০০ জন বিক্ষোভকারীর বেশিরভাগই মালয়। তাদের দাবি পূরণ না হলে আনোয়ারের নির্বাচনি এলাকা তাম্বুন, পেরাক রাজ্যে ৩০ দিনের মধ্যে আরেকটি বিক্ষোভের আয়োজন করার ঘোষণা দিয়েছে তারা।

কেন এ বিক্ষোভ করছে তারা এবিষয়ে প্রশ্ন করা হয় কিছু বিক্ষোভকারীকে।  তারা জানিয়েছে, আনোয়ারের সরকার ১৮ মাস ক্ষমতায় থাকার পরে জনসাধারণের সেবা দিতে ব্যর্থ হয়েছে।

তাদের দাবিগুলো হলো- ডিজেল ও গ্যাসের দাম কমানো, দাম না বাড়িয়ে স্থানীয় চালের সরবরাহ করা এবং চাষিদের দুর্দশা থেকে রক্ষা করা, অবদানকারীদের কর্মচারী ভবিষ্যৎ তহবিল (ইপিএফ) থেকে টাকা উত্তোলনের অনুমতি ফিরিয়ে দেওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি কমানো, জনস্বাস্থ্য কর্মীদের অধিকার রক্ষা করা ও স্বাস্থ্য সেবার অবকাঠামো উন্নত করা এবং জনস্বাস্থ্য সেবার বেসরকারিকরণ বাতিল করা, বিরোধী সংসদ সদস্যদের জন্য সমপরিমাণ আর্থিক বরাদ্দ দেওয়া, সবার জন্য বাক স্বাধীনতা নিশ্চিত করা, এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কে দেশটির আর্থনীতিতে প্রভাব ফেলতে বাধা দেওয়া।

মালয়েশিয়ার পুলিশ এবং দি এজ জানিয়েছে, আনোয়ার বিরোধী সমাবেশের সংগঠক ও ব্যক্তিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo