• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতে এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত ৬

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।শুক্রবার রাত ১১টার দিকে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

একটি সুইফট ডিজায়ার জ্বালানি ভরার পরে ভুল দিক থেকে হাইওয়েতে প্রবেশ করলে এরটিগা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরটিগাটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল। সেটি ধাক্কা খেয়ে বাতাসে উড়ে হাইওয়ের ব্যারিকেডের ওপর আছড়ে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় হাইওয়ে ও জালনা থানা পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo