• অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহের নান্দাইলে চাঞ্চল্যকর ইদ্রিস আলী হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল থানাধীন ৮নং সিংহরাইল ইউনিয়নের কোণাডাংগর গ্রামস্থ বাদী ও আসামিরা পরস্পর বসবাস করতো। জমি-জমা সংক্রান্তে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার কারণে আসামিরা বাদীর পরিবারের লোকজনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২১ জুন ২০২৪ তারিখ সকাল ৯:৩০ সময় বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে রামদা, দা, লোহার রড ও বাঁশের লাঠি দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে আক্রমণ চালায়।

১নং আসামী মোঃ সোহরাব উদ্দিন বাবলু অন্যান্য আসামীদেরকে হুকুম দিলে ০৭ নং আসামী রাজন মিয়া (২৭) খুন করার উদ্দেশ্যে রামদা দিয়ে বাদীকে সজোরে আঘাত করে। একপর্যায়ে, বাদী মোঃ বদিউল আলম বাদল (৪৫) দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায়। ঐ সময় বাদীর বড় ভাই ও ভাইবৌ এগিয়ে আসলে বিবাদীরা বাদীর বড় ভাইকে এলোপাথাড়ি পেটায় এবং ভাইবৌকে শ্লীলতাহানি করে। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।

একই দিনে সকাল অনুমান ১১:৩০ সময়  বাদীর অপর ভাই মোঃ ইদ্রিস আলী (৫৫) বাজার করে বাড়ীতে আসার সময় আসামীরা তার পথরোধ করে চর্তুদিক হতে ঘেরাও করে অতর্কিতভাবে হামলা শুরু করে। একপর্যায়ে, ২নং আসামী সবুজ মিয়া তার কোমরে থাকা গামছা দিয়ে গলায় পেঁচিয়ে টানাহেচড়া শুরু করে এবং ১ নং আসামী মোঃ সোহরাব উদ্দিন @ বাবলু হত্যার উদ্দেশ্যে বাদীর বড় ভাই ইদ্রিস আলীর অন্ডকোষ চেপে ধরে।

এছাড়াও অন্যান্য আসামীরা তাদের কাছে থাকা লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়িভাবে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। এমন কর্মকান্ড দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ঘটনার পরপরই আশপাশের লোকজন মোঃ ইদ্রিস আলীর অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় ময়মনসিংহের নান্দাইল থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের ছোট ভাই মো: বদিউল আলম বাদল (৪৫), পিতাঃ মৃত মফিজ উদ্দিন, সাং- সিংরইল কোনাডাংগর, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ বাদী হয়ে ১৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলো। 

বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র‍্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাঃ জাহিদ হাসান ও র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এমজে সোহেল এর নেতৃত্বে একটি যৌথাভিযানিক দল ইং ২৮/০৬/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২:৩০ সময় ডিএমপি। 

ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রীজের নিচে নারায়ণগঞ্জ টু যাত্রাবাড়ী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইদ্রিস আলী (৫৫) হত্যার মূলহোতা এজাহারনামীয় ১নং পলাতক আসামি ১। মোঃ সোহরাব উদ্দিন @ বাবলু (৫৫), পিতা-মৃত আঃ রহিম, সাং-সিংরইল কোণাডাংগর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম  হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী উল্লিখিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ধৃত আসামিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo