• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইইউর সদস্য হওয়ার নিজের প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন এরদোগান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার বিষয়ে নিজের প্রত্যয় পূণরায় ব্যক্ত করেছেন। বলেছেন, ইইউভুক্ত হওয়া তুরস্কের একটি কৌশলগত লক্ষ্য।  

আংকারায় বৃহস্পতিবার এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্যারিসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া আমাদের কৌশলগত লক্ষ্য। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তুরস্ককে দেওয়া আমাদের সাধারণ স্বার্থ।

প্রসঙ্গত, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার জন্য ১৯৮৭ সালে আবেদন করেছে। দাবিদার রাষ্ট্রের মর্যাদা পেয়েছে ১৯৯৯ সালে। সদস্যপদ নিয়ে দরকষাকষি শুরু হয়েছে ২০০৫ সাল থেকে। সাইপ্রাস সমস্যা ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্রের বিরোধীতার কারণে এই আলোচনা ২০০৭ সাল থেকে স্থগিত হয়ে আছে।

এস্তোনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বৈশ্বিক ও আঞ্চলিক প্রসঙ্গও উঠে এসেছে। এরদোগান বলেছেন, গাজায় গণহত্যা আঞ্চলিক স্থিতির পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তাও হুমকির মুখে ফেলেছে। গাজা গণহত্যায় এ পর্যন্ত ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধান হবে দ্বি-রাষ্ট্রিক পদ্ধতিতে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo