• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় ড্রেনে চুবিয়ে বৃদ্ধ খামারিকে হত্যা, যুবক গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ড্রেনের ভেতরে মাথা চুবিয়ে বৃদ্ধ খামারী ইউনুস আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে ভোরে সদর উপজেলার নুরুইল মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মনির মন্ডল। তিনি বালা কৈগাড়ী এলাকার জিল্লার মন্ডলের ছেলে। এছাড়াও তিনি ইউনুস হত্যা মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।  

এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,  মুরগীর খামারী ইউনুস আলীর বড় ছেলে আবু শাহীন মানসিক রোগী। গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে আবু শাহীন তাদের প্রতিবেশী আব্দুল ওয়াহাবের স্ত্রীকে রাস্তাকে হাত ধরে সরিয়ে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২২ জুন) বিকাল তিনটার দিকে শাহীনকে একা পেয়ে আব্দুল ওয়াহাব এলোপাতাড়ি মারধর করে৷ পরে সন্ধ্যার দিকে শাহীনের ছোট ভাই গোলাম রসুল তার ভাইকে মারধর করার কারণ জিজ্ঞাসা করতে গেলে আব্দুল ওয়াহাব অকথ্য ভাষায় গালিগালাজ করেন।  এক পর্যায়ে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে তার ভাই ও আত্মীয় স্বজনেরা মিলিত হয়ে গোলাম রসুলকে মারধর করে। এসময় ইউনুস আলী রসুলকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তারা তাকেও মারধর করেন এবং ইউনুস আলীকে ড্রেনের মধ্যে মাথা ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ইউনুস আলী হত্যাকাণ্ডে বগুড়া সদর থানায় আব্দুল ওয়াহাবকে প্রধান আসামি করে ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই নম্বর আসামি আব্দুল ওয়াহাবের ভাই মনির মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷ এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo