• অপরাধ ও দুর্নীতি

সোনামসজিদ স্থলবন্দরে এক ভারতগামী যাত্রী ৭টি স্বর্নের বারসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ৭টি স্বর্ণের বারসহ এক ভারতগামী যাত্রীকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যাক্তি হচ্ছে, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রাণীনগর গ্রামের মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে মোঃ হামিদুল হক (৬১)।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করে জানান। গোয়েন্দা সূত্রে জানা যায় যে, ২১ জুন ২০২৪ তারিখে সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে।

এপ্রেক্ষিতে সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যগণ অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রী তল্লাশীর কার্যক্রম পরিচালনা করেন। এক পর্যায়ে ২১শে জনু শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মো: হামিদুল হক নামে ভারতগামী  এক যাত্রীকে তল্লাশি করলে তার কোমরের আন্ডারওয়েলের বেল্টের ভেতর থেকে ৭টি স্বর্নেরবার পাওয়া যায়।

বিজিবি জানান যার আনুমানিক মূল্য ৭৪ লক্ষ ১০হাজার ১৫৬টাকা।  এছাড়াও আটককৃত ব্যক্তির  নিকট হতে ভারতীয় ৫৮০০ রুপি ও বাংলাদেশী ১৮৪০০/- টাকা পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo