• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলি ভয়াবহ গোলা হামলা, নিহত ২২

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২২ জন, আহত হয়েছেন আরও ৪৫ জন।

নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরআইসি। সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজহায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বানও জানিয়েছে আইআরআইসি।

শুক্রবার সন্ধ্যাবেলার হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন আরও ৪৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর,’ বিবৃতিতে বলেছে রেড ক্রিসেন্ট কমিটি।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনও চলছে।

আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।অন্যদিকে, গত ৭ অক্টোবরের হামলায় হামাস যোদ্ধাদের নির্বিচার গুলিতে ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo