• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানে উত্তর কোরিয়া দৃঢ় সমর্থন দিচ্ছেঃ পুতিন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রাশিয়াকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সফরের আগে মঙ্গলবার একটি নিবন্ধে এ কথা জানান পুতিন।

দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে পুতিন আজই উত্তর কোরিয়ায় সফরে যাচ্ছেন। এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) পুতিনের একটি নিবন্ধ প্রকাশ করেছে।

নিবন্ধে পুতিন লিখেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানে উত্তর কোরিয়া যেভাবে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে আমি সেটার প্রশংসা করি আমরা। দুই দেশ এখন সক্রিয়ভাবে বহুমাত্রিক অংশীদারত্ব এগিয়ে নিচ্ছে,

২০০০ সালের পর আজই প্রথমবার উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন। বিশ্বরাজনীতিতে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন একটি দেশ হিসেবে পরিচিত। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মস্কোর ঘনিষ্ঠ মিত্র। 

সফরের আগে কেসিএনএর নিবন্ধে পুতিন লিখেছেন, এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। সেই সঙ্গে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পরিবর্তিত ও সমান সহযোগিতার বিকাশে ভূমিকা রাখবে।

উল্লেখ, গত বছর বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চেপে রাশিয়া সফর করেছিলেন কিম জং-উন।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo