• অপরাধ ও দুর্নীতি

চুয়াডাঙ্গায় শব্দদূষন প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় মোটরগাড়ীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, বুধবার ১২ জুন সকালে চুয়াডাঙ্গা  শহরের বিভিন্ন আঞ্চলিক  মহাসড়কের অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হর্ন ব্যাবহারকারী যানবহনকে সর্তকতামূলক নির্দেশনা ও দুই যানবহন চালক কে জরিমানা করা হয়।

এরই ধারাবাহিকতায়  পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প' এর আওতায় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম সাইফ এর নের্তৃত্বে এবং চুয়াডাঙ্গা পুলিশ বিভাগের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া  দপ্তরের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাশার, সহকারী বায়োকেমিস্ট(প্রসিকিউটর) জনাব নরেশ চন্দ্র বিশ্বাস সহ ও অন্যান্য কর্মচারীবৃন্দ। উক্ত ভ্রাম্যমান আদলতে ২ টি যানবাহনকে শব্দ দূষণের দায়ে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এবং ৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাকালীন শব্দদূষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও  বিতরণ করা হয়। নিষিদ্ধ হাইড্রলিক হর্ন পুরোপুরি বন্ধ করতে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কর্তৃক এ অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo