• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। পুলিশ তাঁকে নিয়ে উদ্ধার করে স্ত্রীর মরদেহ। বুধবার (১২ মে) সকালে থানায় আত্মসমর্পণ করেন স্বামী আক্কাস আলী রনি (২৫)। তাঁর স্ত্রীর নাম সিনথিয়া ইসলাম খুশবু (২৪)।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

আক্কাস আলী রনি ও সিনথিয়া ইসলাম খুশবুর বাড়ী বরিশালের ভোলায়। তবে দু'জনের পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারের অমতে তারা সাম্প্রতিক সময়ে বিয়ে করে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বাস করছিলেন। পৌর শহরে ব্যবসা করতেন রনি।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে আক্কাস আলী রনিকে সোনাগাজী মডেল থানায় এসে ঘোরাঘুরি করতে দেখা যায়। দায়িত্বরত পুলিশ সদস্য কেন এসেছেন জিজ্ঞেস করলে জানান স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এসেছেন। পরে আক্কাসের দেওয়া তথ্যে তাকে নিয়ে পুলিশের একটি টিম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের ভাড়া বাসায় গিয়ে সিনথিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তখন মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আটক করা হয় আক্কাস আলীকে।

স্থানীয় কাউন্সিলর নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা লোকজনের কাছে শুনতেছি তাদের পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। দু’জনই প্রেম করে বিয়ে করছে। পরিবারের অমতে বিয়ে করায় এখানে ছোটখাটো ব্যবসা করে তাদের পরিবার চলছে। হয়তো অভাব অনটনের কারণে ঝগড়াঝাঁটি থেকে এমনটি করতে পারে।’

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, সকাল সাড়ে ৭টা সময় একজন যুবক থানায় এসে তার স্ত্রীকে হত্যা করছে বললে তাকে নিয়ে একটি টিম ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিজের স্বীকারোক্তি অনুযায়ী ওই যুবককে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo