• অপরাধ ও দুর্নীতি

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার  

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গলা কেটা স্ত্রী রিহানা খানমকে (২৬) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি মোল্লা গোলাম কিবরিয়াকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর যৌন অভিযানে চট্টগ্রাম মহানগরীর পাহারতলীর অলংকার মোড় এলাকায় হতে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৯ জুন) দুপুরে গাজীপুরের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানান। এর আগে গতকাল শনিবার (৮ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার কিবরিয়া নড়াইল জেলার কালিয়ার ধসহাটী এলাকার মৃত সায়েক উদ্দিন মোল্লা এর ছেলে। অন্যদিকে, নিহত গৃহবধূ রেহেনা গোপালগঞ্জ জেলার সদরের মৃত ইদ্রিস আলী মেয়ে।   

সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, রিহানাকে নিয়ে প্রথম স্ত্রী সাথে ঝগড়া হয় কিবরিয়ার। সেই ঘটনার ভিডিও করে রিহানা। সেই ভিডিও ডিলিট করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই সময় রিহানা তার ব্যাগ হতে একটি সিম বের করে তার প্রেমিকের সাথে কথা বলতে থাকে এবং তাকে বিয়ের করবে তাই তাকে শনিবার (৮ জুন) আসতে বলে। এইসব কথা শুনে কিবরিয়া বটি দিয়ে গলার বিভিন্ন স্থানে আঘাতে হত্যা করে ঘটনাস্থল হতে পলিয়ে যায়।

পরে এ ঘটনায় ভিকটিমের ভাই  হারুন অর রশিদ ভূইয়া (৩৫) বাদী হয়ে গতকাল শনিবার (৮ জুন) শ্রীপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪) দায়ের করেন।

তিনি আরও বলেন, ঘটনা সংগফনিত হওয়ার বিষয়টি দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। পাশাপাশি এটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে ‌র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প অপরাধীকে গ্রেফতার করতে ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গতকাল শনিবার (৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-৭ এর যৌন অভিযানে চট্টগ্রাম মহানগরীর পাহারতলীর অলংকার মোড় এলাকায় হতে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, পাঁচটি সীমকার্ড, একটি স্বর্ণের চেইন (চিকন), একটি স্বর্ণের কানের দুল, একটি মানিব্যাগ, নগদ ১১ হাজার ৬০০ টাকা, একটি চাবির ছড়া, একটি মোবাইলের চার্জার, একটি ডিবিবিএল ডেবিট কার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি মোল্লা গোলাম কিবরিয়া তার স্ত্রী রিহানা খানমকে পারিবারিক কলহের জেরে বটি দিয়ে বিভিন্ন স্থানে আঘাতে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি। পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য আসামি কিবরিয়াকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লখ্য, শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে রিহানা খানম নামের এক গৃহবধূ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল গৃহবধূর  স্বামী মোল্লা গোলাম কিবরিয়া।  

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo