• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে কুরিয়ার সার্ভিসে মাদক পাচারের চেষ্টা, উদ্ধার করল পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ীতে মাদক মজুদ রেখে কুরিয়ার সার্ভিসে পাচারের চেষ্টাকালে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার ময়নাগলা ভরতেরছড়া এলাকায় এক মাদক কারবারি তার বসতবাড়িতে বিপুল পরিমান মাদক মজুদ করেছে এবং সেই মাদক ঢাকায় পরিবহনের পরিকল্পনা করছে।

এমন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে গত ৮ জুন দুপুরে মাদক কারবারির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে টয়লেটের ভেতরে ও স্লাবের নিচ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করতে সক্ষম হয়। মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পরিবহনের চেষ্টা করছিল। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo