ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ১৭ কেজি গাঁজা সহ স্বামী স্ত্রী ও একটি মাইক্রোবাস আটক করেছেন থানা পুলিশ। শনিবার ভোর রাতে পৌরসভার বঙ্গবন্ধু চত্ত্বর এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তিদ্বয় হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার কানুদাস কারী এলাকার প্রয়াত তানজের আলীর ছেলে হুমায়ুন (৩৮) ও তার স্ত্রী আর্নিকা আক্তার (২৫), বর্তমান ঠিকানা নীলফামারী হাড়োয়া ৩নং ওয়ার্ড। জলঢাকা থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট স্থাপন করে জলঢাকা পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বর ঢাকা হাজী বিরিয়ানি হাউজের সামনে মেইন সড়ক থেকে ১৭ কেজি গাঁজা মাইক্রোবাসে বহন করার সময় ওই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৬ তারিখ ০৮/৬/২৪ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করে আদালতে প্রেরন করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)