প্রতীকী ছবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে স্বামীর ঔষধের দোকানের ভেতর থেকে স্ত্রী রেহেনা আক্তার (২৭) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ রেহেনা আক্তার (২৭) গোপালগঞ্জের ইদ্রিস আলীর মেয়ে এবং তার স্বামী কিবরিয়ার বাড়ি যশোর জেলায়।
স্থানীয়রা জানান, নিহতের স্বামী কিবরিয়া মোস্তফা মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করতেন। ফার্মেসির ভেতরই থাকতেন তিনি। স্ত্রী থাকতেন অন্য জায়গায়। তিন দিন আগে রেহেনা আসেন স্বামীর কাছে। স্বামীর সঙ্গে ফার্মেসিতেই থাকতেন তিনি। শুক্রবার সকাল থেকে ওই ফার্মেসি বন্ধ ছিল। সন্ধ্যায় পাশের দোকানদার সোহেল বন্ধ ফার্মেসির ভেতরে বাতি জ্বলতে দেখে মার্কেটের মালিককে জানান। সন্ধ্যায় মার্কেটের মালিক মোস্তফা ফার্মেসির ভেতর নারীর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ওই ফার্মেসির তালা ভেঙ্গে রেহেনার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)