• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে ১৪০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের  রাজবাড়ী রাস্তার মোড়ে হেলি পোর্ট বাজার সংলগ্ন এলাকা হতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‍্যাব - ১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  বৃহস্পতিবার ( ৬ই জুন)  বিকেলে  র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। 

অভিযানে আনুমানিক ৪,২৯,০০০  টাকা মূল্যের ১৪৩  বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন  সুমন হোসেন (২৮), পিতা- মৃত বাবুল হোসেন, সাং-মহেশকুন্ডী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এবং  আল্লাকুল আশিক হৃদয় (১৯), পিতা-মোঃ মোক্তার হোসেন, সাং-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। 

এ সময় তাদের নিকট হতে ৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়।র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo