• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থেকে সাড়ে ৪৭ কেজি গাজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫রাজশাহী ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৭ জুন) দুপুরে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রাত ২টার দিকে উপজেলার ঘোষনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো পত্নীতলা উপজেলার ঘোষনগর এলাকার নবীর উদ্দিনের ছেলে নুর নবী (৩৮), চাঁপড়া এলাকার রামপদ এর ছেলে রজনী কান্ত (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার দেউপাড়া এলাকার ইসাহাকের ছেলে মো. নবী (৩০)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল জানতে পারে, সঙ্গবদ্ধ মাদক চক্রের সদস্যরা পত্নীতলা ঘোনগর নামক এলাকায় গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ঘোষনগর গ্রামের মোসলেমের মোড়ে পূবেই অবস্থানরত ৩ জনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে র‌্যাব সদস্যরা। পরবর্তীতে তাদের গতিবিধি সন্দেহজনক হলে ওই তিনজনকে ২টি বস্তাসহ আটক করার পর তাদের বস্তা তল্লাশী করে সাড়ে ৪৭ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও ৩টি সীম কার্ড উদ্ধার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গ্রেফতারকৃতরা সংবদ্ধ মাদক চক্রেরসদস্য।

তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর  চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের পর আটকৃতদের পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম রেজা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo