• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

রংপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাট এলাকায় স্ত্রীর সহযোগিতায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্বামী ফুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।তবে ওই ধষকের বিরুদ্ধে বিভিন্ন ঘটনার অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা।

বুধবার (৫ জুন) দুপুরে গ্রেফতারকৃত ওই ফুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গত মঙ্গলবার রাতে অভিযুক্ত ফুল মিয়াকে গ্রেফতার করে মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাট ফাড়ি পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতীহাট ফাড়ির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান।

মামলা সুত্রে ও অভিযোগে জানা যায়,গত ৩১ মে রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাট এলাকায় ফুল মিয়ার স্ত্রী রিনা বেগম গরুর ওষুধ কেনার কথা বলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে আসেন।পরে স্ত্রী রিনার সহযোগিতায় তার স্বামী ওই কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনার সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে পরে ওই স্থান থেকে কিশোরীকে বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায় স্বামী ও স্ত্রী।পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা মিঠাপুকুর থানায় একটি ধষণ মামলা দায়ের করেন।পরে মামলার সুত্রে ধরে ধষক ফুল মিয়াকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে।

মিঠাপুকুরের বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান জানান,অভিযুক্ত ফুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তার স্ত্রী পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।তবে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo