• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বুধবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। 

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৬০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। 

পুলিশ জানায়, সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে পৌর শহরের শান্তিনগর (একুশের মোড়) এলাকার মো: এমদাদুল হকের ছেলে মো: সাদেকুল ইসলাম ওরফে সুজন (৩৭) কে ১০৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি টিম বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিগড়া বেলসাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো: আব্দুল কাদের (৫১) কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এছাড়াও সদর থানায় ৪টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, হরিপুর থানায় ৩টি ও রুহিয়া থানায় ১টিসহ মোট ১০টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। 

বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।  

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo