• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে নসিমন গাড়ির বডির ভিতর থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ নসিমন গাড়ীর বডির ভিতরে অভিনব পন্থায় ফেনসিডিল পরিবহন কালে ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ( ৪ জুন)   র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। জানা যায়, মাদকসহ আটক আমিনুল ইসলাম(৫২) চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ গ্রামের কালু শেখের ছেলে। ‍

 র‌্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে. এম. শাইখ আকতার জানান, চুয়াডাঙ্গা জেলা হতে কিছু মাদক ব্যবসায়ী নানা কৌশলে ফরিদপুর এলাকায় মাদক চালান করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ( ৩ ই জুন )  রাতে জেলার সদর উপজেলার পরানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তারা। এসময় চুয়াডাঙ্গা থেকে আসা একটি তিনচাকার যান নসিমন গাড়ি তল্লাশি করা হয়। অভিনব কৌশলে নসিমন গাড়ির বডির ভিতরে বাক্সের মত তৈরী করে গোপনীয় কায়দায় ফেনসিডিল গুলো বহন করে আসছিল। পরে গাড়ির বডির উপরের কাঠের পাটাতন গুলো খুলে ২শ ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার ‍মূল্য প্রায় ৮ লাখ ৩৪ হাজার টাকা। এসময় গাড়ির চালককে আটক করা হয়।    

কে. এম. শাইখ আকতার জানান , প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে।  মঙ্গলবার দুপুরে আটক আমিনুল কে মাদক মামলায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo