ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার আটককৃত মাদক ব্যবসায়ীকে এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে মাদক মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে।
জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের মঞ্জুর রহমানের পুত্র শরিফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পরে রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের বাড়ির পাশে কলা বাগানে এএসআই শামসুজ্জোহা ও মনিরুজ্জামান অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, দেড় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এধরণের অভিযান অব্যহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)