• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে কৃষি জমি ভরাট ও মাটি কাটার দায়ে জেল-জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: হাইকোর্টের আদেশ অমান্য করে গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমি মাটি কাটা ও বালি দিয়ে ভরাটের অভিযোগে জেল-জরিমানা করা হয়েছে। উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া ও গলান এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা এবং ৩ জনের বিনাশ্রম কারাদন্ডের এ আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।

রোববার(০২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক এস এম ইমাম রাজী টুলু। ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, সকালে উপজেলার নাগরী ইউনিয়নে গলান এলাকায় এক অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে স্থানীয় একটি প্রতিষ্ঠানের তিনজন ও ব্যক্তি মালিকানা কৃষি জমি থেকে অনুমতি ছাড়া শ্রেণি পরিবর্তন করার দায়ে আরো এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দ-বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর (১) ধারায় প্রতিষ্ঠানের ৩ জনকে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ৩ ড্রাম্প ট্রাক ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এর আগে একই দিন ভোরে একই ইউনিয়নে পিপুলিয়া এলাকায় অপর এক অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় বেলাই বিলে বাধ দিয়ে বালি ফেলে ভরাটের অভিযোগে বাংলা মার্ক নামের একটি প্রতিষ্ঠানের ৫ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দ-বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে পাঁচজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ড্রাম্প ট্রাক ও একটি রোলার মেশিন জব্দ করা হয়। এছাড়াও ওই জমিতে প্রতিষ্ঠানের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করে সকল কার্যক্রম বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিয়মিত কাজের অংশ হিসেবে এ ধরণের অভিযান এবং অভিযোগ প্রমানিত হলেজেল-জরিমানা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এদিকে অতি সম্প্রতি ঐতিহ্যবাইী বেলাই বিল দখল, দূষন ও ভরাটের অভিযোগে নর্থ সাউথ ও তেপান্তর গ্রুপের প্রকল্প এলাকায় পরিদর্শনের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বেলাই বিল পরিদর্শন  করেন।

এ সময় বেলাই বিলসহ যেকোনো প্রাকৃতিক জলাশয়, জলাধার, খাল, পুকুর, নদী-নালা ভরাটকারীদের ,দূষণকারীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধি অনুসারে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ^স্ত করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo