• অপরাধ ও দুর্নীতি

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলায় আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় কসাই জয়নাল আবেদীন ও কসাই আলম হোসেন নামের দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

সম্প্রতি রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পরে লজ্জায় বিষপানে আত্মহত্যা করেন। পরে সেই নারীর লাশ সামনে নিয়েই চলে দফারফার চেষ্টা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ নিয়ে বুধবার (২৯ মে) একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়। পরে শুক্রবার (৩১ মে) রাতে মৃত নারীর মামা বাদী হয়ে রাজীবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় গ্রেপ্তারকৃত কসাই জয়নাল আবেদীন (৪৭) ও কসাই আলম হোসেন (৪০) ছাড়াও রয়েছে শক্কর আলী (৫০) ও সোলাইমান (২৯)। এরা সবাই রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিকুর রহমান বলেন, ওই নারীর মামা আকবর হোসেন বাদী হয়ে চারজনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেওয়ানগঞ্জ এলাকা থেকে পৃথকভাবে জয়নাল ও আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo