• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে ২০ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।শনিবার (১ জুন) স্থানীয় সময় সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার নদীতে ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন।

নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরায়েশি বাদলুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে জানিয়েছেন, গ্রামের বাসিন্দাদের তথ্যমতে নৌকাটিতে ২৫ জন ছিল। এ ঘটনায় পাঁচজন তাদের জীবন বাঁচাতে পেরেছেন।

নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।নানগারহার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা, দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্যদের খুঁজে বের করার অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।আফগান মিডিয়ার মতে, কোনো সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দারা প্রায়ই স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহার করে গ্রাম এবং স্থানীয় বাজারের মধ্যে যাতায়াত করে।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo