• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনের মামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে গত সাত মাসে শতাধিক সাংবাদিক নিহতের ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) দায়ী করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। 

গতকাল সোমবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিসিতে করা মামলাটির অভিযোগপত্রে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। তারা প্রায় সবাই নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন এবং আমাদের সবার এমন একটি ধারণা পোষণ করার মতো যথেষ্ট যৌক্তিক ভিত্তি রয়েছে যে এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং অনেক সাংবাদিককে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

আরএসএফের সহকারী পরিচালক অ্যান্টোনিও বার্নার্ড এএফপিকে বলেন, ‘জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে এবং সংঘাত-সংঘর্ষের সময় এই অধিকার জরুরি হয়ে ওঠে। তাই সাংবাদিক হত্যা কেবল সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়, এটি জনগণের তথ্য লাভের অধিকারের ওপর আঘাত হানা। 

সাংবাদিকদের অপর আন্তর্জাতিক সংস্থা নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের (সিপিজে) তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ১০৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। সেই সঙ্গে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার অভিযোগে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, এবং হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই আবেদন করেছেন তিনি। 

তার এই অভিযোগ অবশ্য পুরেপুরি প্রত্যাখ্যান হয়েছে হামাস এবং ইসরায়েল উভয়ই। যুক্তরাষ্ট্রও এ ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে।

এই নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে মামলা করল আরএসএফ।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo