• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর ভয়াবহ তাণ্ডব, নিহত ১৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে টর্নেডোর তাণ্ডবে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন।

সোমবার (২৭ মে) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেডো ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাসে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। এর মধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন সাতজন। 

টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে ২০ হাজার পরিবার। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। 

গত শনিবার সন্ধ্যায় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছিল। কর্মকর্তারা জানান, ওকলাহোমা সীমান্তের কাছে টেক্সাসের কুক কাউন্টিতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে শনিবার রাতে টর্নেডো একটি মোবাইল হোম পার্কের কাছে একটি গ্রামীণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। ওকলাহোমাতেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo