• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে শিশু মারপিটের ঘটনায় ৩ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব গোয়ালপাড়ায় এক শিশু (০৮) কে মারপিট, জোর করে মুখে সিগারেট ঢুকিয়ে দেওয়া ও পুরুষাঙ্গের সাথে ইট বেধে মোবাইল ফোনে ভিডওধারণের অপরাধে মামলা দায়ের করা হয়। শনিবার ওই শিশুর পিতা বাদী হয়ে ৪ কিশোর গ্যাংয়ের সদস্যের নাম উল্লেখ পূর্বক ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে এ মামলা দায়ের করেন।

 মামলার বিবরণে জানা যায়, ওই শিশু পৌর শহরের শাপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। গত ১৯ মে সে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এ সময় মামলার আসামী রাকিব ওই শিশুকে বিদ্যালয়ের মাঠ থেকে পাশের ফাকা একটি স্থানে নিয়ে গিয়ে অপর আসামীদের সঙ্গে শিশুটিকে উত্যক্ত করতে থাকে। কিশোর গ্যাংয়ের সদস্যরা মারপিট করে মুখে সিগারেট ঢুকিয়ে দেয়।

এক পর্যায়ে শিশুটি বাড়ি চলে যেতে চাইলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার প্যান্ট খুলে শিশুটির পুরুষাঙ্গের সাথে ইট ঝুলিয়ে দেয়। এ সময় তারা মোবাইল ফোনে বিষয়টির ভিডিও ধারণ করে। আশ পাশের মানুষজন বিষয়টি বুঝতে পারলে গ্যাংয়ের সদস্যরা সেখান থেকে চলে যায়। শিশুটি উল্লেখিত বিষয় পরিবারের সদস্যদের জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিচার-মিমাংসার জন্য প্রস্তাব দিলে বৈঠকের সিদ্ধান্ত হয়।

পরবর্তীতে বৈঠকে আসা মানুষজনের উপরে চড়াও হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারপিট করে বেশ কয়েকজনকে আহত করে। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার গোয়ালপাড়া মহল্লার মো: আশরাফ হোসেনের ছেলে মো: রাকিব (১৫), মো: জুয়েল রানার ছেলে মো: ইয়াছিন আলী (১৪) ও একই এলাকার মো: লিটন আলীর ছেলে মো: রায়হান আলী (১২)। মামলায় অন্যান্য আসামীরা হলেন গোয়ালপাড়া মহল্লার মো: সেলিমের ছেলে মো: সাধন (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন। 

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo