ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমান আদালতে এক ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ মে) রাতে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন।
ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুম সাবা (২৪) মহাদেবপুর উপজেলার আতুরা গ্রামের আবু সাঈদ খানের মেয়ে। এ সময় আদালত সোমাইয়াকে কারাদন্ডাদেশ প্রদান করে নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডাক্তার পরিচয়ে এক নারী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোগী প্রতি ৬শত টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্র প্রদান ও নিজেই বিভিন্ন টেস্ট করছিলেন। নির্দিষ্ট একটি কোম্পানির ঔষধ প্রমোট করছে যে কোম্পানির সরকারি অনুমোদন নেই।
জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে পারেনি, ডাক্তারি সনদপত্রের সঠিক প্রমানাদি দেখাতে না পারায় ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন আদালত।’
তিনি আরোও বলেন, ‘মেয়েটি একটি কোর্স করেছে সেটা দিয়ে আইন অনুযায়ী রোগী দেখতে পারেন না ডাক্তারকে এ্যাসেস্ট করতে পারবে। এ কারনে তাকে ৩মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।’
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)