• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ ২ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল জব্দ করেছে তারা।

র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যার আগে দিনাজপুরের জেলা সদরের ৮নং শংকরপুর ইউনিয়নের পূর্ব মোহনপুর ব্রীজের টোল প্লাজা সংলগ্ন ফাতেমা মোর্টসের সামনে চেকপোস্ট অভিযান চালায় র‌্যাব-১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন সিপি ক্যাম্পের সদস্যরা।  র‌্যাবেন উপস্হিতি টের পেয়ে শহর মুখি একটি ১৫০ সিসির পালসার মোটর সাইকেল পালানোর চেষ্টা করে। মোটর সাইকেলটি আটক করে তল্লাসি চালানোর সময় বাম হ্যান্ডেলে ঝুলানো একটি লাল-হলুদ মিশ্র রংয়ের বাজার করা প্লাষ্টিকের ব্যাগ এবং ১টি খাঁকি মিশ্র রংয়ের প্যারাসুট কাপড়ের তৈরী বাজারের ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ২৪০ পিস অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য এ্যাম্পল (Buprenorphine injection) এবং নগদ ৫ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

এসময় মাদক বহনকারি জাহাঙ্গীর আলম এবং মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (২৮) বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। মোস্তাফিজুর রহমান (২৪) একই ইউনিয়নের চৌঠা গ্রামের আবুল হোসেনের ছেলে।

গ্রেফতারকৃত ওই যুবক শীর্ষ মাদক ব্যবসায়ী । তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশল পাচার করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ( Buprenorphine injection) সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে মোটর সাইকেল যোগে সরবরাহ করে থাকে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo