• লিড নিউজ
  • আন্তর্জাতিক

১৬০টিরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির দক্ষিণাঞ্চলে নেপলসের আশপাশের এলাকায় অনেকগুলো ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ও রাতে ১৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে শক্তিশালী ৪ দশমিক ৪ মাত্রার কম্পন পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে অনুভূত হয়।

ইতালির ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি বিষয়ক জাতীয় ইনস্টিটিউট (আইএনজিভি) বলছে, অঞ্চলটিতে ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।

নেপলসের মেয়র গায়েতানো মানফ্রেদি স্বীকার করেছেন, বাসিন্দারা ভয় পেয়ে থাকতে পারে। তবে কর্মকর্তারা পরিস্থিতি নজর রাখছে বলে জানান তিনি।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাবু টানানো হয়। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তাতেই কাটিয়েছে। কেউ কেউ আবার অন্য জায়গায় আত্মীয়দের কাছে চলে যান।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কমমাত্রার কয়েকদফা ভূমিকম্প হওয়ার কারণে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে।

একটি গণমাধ্যম নেপলসের এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলেছেন, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।

যদিও ভূমিকম্পে অবকাঠামোগত কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারপরও নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শন করার জন্য বন্ধ রাখা হয় এবং পোজুলিতে নারীদের একটি কারাগার পূর্বসতর্কতা হিসেবে খালি করা হয়।

তবে মেয়র মানফ্রেদি ভবিষ্যতে ‘আরও গুরুতর ভূমিকম্প হতে পারে’ বলে সতর্ক করেছেন।

তিনি বলেন, ‘আমি মানুষকে ভয় না করার জন্য বলতে পারি না। কারণ এটি স্বাভাবিক। তবে আমি নেপলবাসীদের বলতে পারি যে, আমরা (পরিস্থিতির দিকে) মননিবেশ করছি এবং নজরে রাখছি।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo