ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাতে রাজমিস্ত্রী আব্দুল রাজ্জাক হত্যার প্রধান আসামি মাসুম মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া। ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জের হাসনাবাদ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত বছরপর ১৪ ডিসেম্বর ধার নেয়া পাঁচ হাজার টাকা ফেরত চাওয়ায় বাকবিতন্ডার এক পর্যায়ে রাজ্জাককে ছুরিকাঘাত করে হত্যা করে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায় মাসুম। এ ঘটনায় রাজ্জাকের ছেলে আকাশ বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাসুম রাজ্জাককে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)