ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে পার্বত্য খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের নওশেরায় ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর ডনের।
উদ্ধার কর্মীরা জানান, একই পরিবারের সদস্যরা বান্নু থেকে নওশেরা (খুশাব) যাওয়ার সময় ব্রেক ফেল করে ট্রাকটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। মৃতদেহ ও আহতদের নওশেরার টিএইচকিউ হাসপাতালে এবং জোহরাবাদের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীরা সবাই শ্রমিক শ্রেণির এবং কাজের জন্য খুশাব শহরে যাচ্ছিলেন।পাকিস্তানের এই পাহাড়ি প্রদেশে প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

মন্তব্য (০)