ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য ডেস্কঃ বর্তমানে অসংক্রামক রোগ যেমন উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিসে মানুষ বেশি মারা যাচ্ছে। এটা প্রতিরোধে চিকিৎসক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। বিশ্ব উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) দিবস ২০২৪ উপলক্ষে বিএসএমএমইউয়ে শনিবার (১৮ মে) র্যালি পরবর্তী সেমিনারে এ কথা বলেন তিনি।অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, শুধু রাজধানী কেন্দ্রিক নয়, উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে উপজেলা থেকে শুরু করে সমগ্র দেশে। মানুষের খাদ্যাভাসেও পরিবর্তন আনতে হবে।
যতটা পারা যায় টেনশন মুক্তি থাকতে হবে। ব্যায়াম করতে হবে। যথাসময়ে ঘুমাতে হবে। অতিরিক্ত লবণ খাওয়া যাবে না।তিনি আরও বলেন, অনেক রোগী বলেন, তার ডায়াবেটিস ছিল, উচ্চ রক্তচাপ ছিল তা ঠিক হয়ে গেছে, এখন ওষুধ খাচ্ছি না, আসলে একথা ঠিক নয়, কারণ তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিন্তু শরীরে রয়ে গেছে। আসলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবনে দীর্ঘজীবী হওয়া যায়।কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।
বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহম্মেদ। বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. হারিসুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. জাহানারা আরজু। অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ১৭ শিশ...
নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...
নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

মন্তব্য (০)