• লিড নিউজ
  • স্বাস্থ্য

থামছে না ডেঙ্গু, মৃত্যু বেড়ে ২১১

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট মৃত্যু দাঁড়াল ২১১ জনে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি রোগী চট্টগ্রামে

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ২৪৬ জন। এ ছাড়া একই সময়ে ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২১১ জনের। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন ও সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo