ফাইল ছবি
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ শিশু।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০১ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ৮৪ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২০১। এই সময়ে ১ হাজার ৯৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৬৩ শিশু।
নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এতে...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে।...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শি...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃ...

মন্তব্য (০)