ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মনোয়ারা বেগম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের বোর্ডেরহাট নেওয়াশীপাড়া থেকে একই এলাকার মাদক কারবারি মোছাঃ মনোয়ারা বেগমকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরো জানায়, তিনি দীর্ঘদিন ধরে তার বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। অনেকদিন ধরে তাকে নজরদারিতে রাখলে উপযুক্ত স্বাক্ষী প্রমানের অভাবে ধরতে পারেনি। অবশেষে সোমবার গভীররাতে মাদকসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)