• অপরাধ ও দুর্নীতি

এনএসআই পরিচয়ে নিয়োগ দিতেন তারা, থাকতো প্রশিক্ষণের ব্যবস্থাও

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়ে ভুয়া নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে এতথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খান।

গ্রেফতাররা হলেন লিয়ন ইসলাম (২৫), হুমায়ন কবির প্রিন্স (৩৬), মোজাহিদুল ইসলাম ওরফে পায়েল (২৩), রাজিয়া সুলতানা (২২) ও রিপা আক্তার (২১)।
অপরজন অপ্রাপ্তবয়স্ক।

পুলিশ জানায়, রোববার (১২ মে) টঙ্গী পশ্চিম থানা এলাকার ভাদাম পশ্চিমপাড়ার শহীদ মিয়ার পাঁচতলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা নিজেদের এনএসআই সদস্য পরিচয় দিতেন। এ পরিচয়ে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দেওয়ার প্রলোভনে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

প্রতারক চক্রের সদস্যরা ফেসবুক আইডি ব্যবহার করে তরুণ-তরুণীদের প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে আনতেন। পরে এনএসআই হিসেবে প্রশিক্ষণ দিতেন। নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড ইস্যু করে বিভিন্ন জেলা-থানায় পোস্টিং, বদলি এমনকি নিজেদের তৈরি বিধি অনুযায়ী পদোন্নতি ও শাস্তিও দিতেন তারা।

প্রতারণার শিকার আফরোজ আশিক সিনথি ও কানিজ ফাতেমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রতারক চক্রের সদস্যরা ভিকটিমদের এনএসআইয়ে চাকরির দিতে ৫-৬ মাস ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন। চক্রটি বিভিন্ন জেলায় পোস্টিং দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে জনপ্রতি ১৫-১৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সব টাকা হাতিয়ে নেওয়ার পর তাদের প্রশিক্ষণ কেন্দ্র/ঠিকানা পরিবর্তন করতেন।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo