ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চর রাজিবপুরে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চর রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম গত ১২ মে সন্ধ্যায় চর রাজিবপুর উপজেলার সুইচ গেইটের পাশ্ববর্তী জায়গায় থেকে জামালপুর জেলার ইসলামপুর থানাধীন মৌজাআটা গ্রামের মোঃ বাবু মিয়া (৩৯), দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মংলাপাড়া গ্রামের মোছাঃ পারুল বেগম (৪৫) ও লালমনিরহাট সদর থানাধীন মোস্তবি গুকুন্ডা আদর্শপাড়ার মোছাঃ নুর নাহার ওরফে নূর জাহান (৪০)কে মাদক হিসেবে ব্যবহৃত ৯৫০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চর রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)