• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লার যুবলীগ নেতা হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীখন্দকার মফিজুর রহমান ও রেজাউল করিম বাবলূকে গ্রেফতার   করেছে র‌্যাব। সোমবার বেলা ১২টার দিকে কুমিল্লা র‌্যাব-১১ এর শাকতলা কার্য্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১'র  অধিনায়ক মাহমুদুল হাসান। এর আগে ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা সদরের শাসনগাছা এলাকা থেকে মফিজ ও বাবলূকে গ্রেফতার   করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে ২০১৬ সালের ৮জানুয়ারি রাতে যুবলীগনেতা জামাল উদ্দিকে  নৃশংসভাবে হত্যা করা হয়। ২০১৬সালের এঘটনায় দায়ের করা মামলায় গতকাল রোববার দুপুর বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত রায় প্রদান করে । রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন রায় দেন আদালত।তবে দন্ডিতপ্রাপ্ত ১৭জনই পলাতক ছিলেন।

বাকী পলাতক আসমিীদের আটকে র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo